Dhaka 6:59 pm, Thursday, 16 April 2026

শেরপুরে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি’র এডভোকেসি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 06:33:02 am, Saturday, 16 August 2025
  • 261 Time View

মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার 

শেরপুরে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫’ এর জেলা পর্যায়ের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (১৪ আগষ্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের হলরুমে ওই এডভোকেসি সভার আয়োজন
করা হয়।

সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় টাইফয়েড প্রতিরোধে কার্যকর টিকাদান কার্যক্রম বাস্তবায়নে করণীয় ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওই সময় টাইফয়েড প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং নির্ধারিত সময়ে টিকাগ্রহনে উৎসাহিত করা হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক এসএম মোহাই মোনুল ইসলামসহ স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অংশীদারগণ, সরকারি কর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পদ্মা সেতুতে এক রাতে দুই দুর্ঘটনা, বাস ও মিনি কাভার্ড ভ্যান উল্টে আহত ৭,

শেরপুরে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি’র এডভোকেসি সভা অনুষ্ঠিত

Update Time : 06:33:02 am, Saturday, 16 August 2025