Dhaka 11:22 am, Sunday, 15 March 2026

শিক্ষাঙ্গনে দুর্নীতি,পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযানে দুদক

  • Reporter Name
  • Update Time : 11:22:27 am, Sunday, 17 August 2025
  • 296 Time View

‎মোঃ সজিব সরদার, ‎ক্রাইম রিপোর্টার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লোন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। ‎দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

‎‎বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপপরিচালক মো. রাজিব মিয়া ও একই শাখার ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ইছা দীর্ঘদিন ধরে ব্যাংকের ভুয়া জমা স্লিপ ব্যবহার করে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোনের কিস্তির টাকা আত্মসাৎ করেছেন।

‎‎জানা যায়, ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জিপিএফ তহবিল থেকে কেটে নেওয়া ১০ শতাংশ অর্থ রূপালী ব্যাংক পবিপ্রবি শাখার একটি হিসাবের মাধ্যমে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের লোন হিসেবে দেওয়া হয়ে আসছে। লোন গ্রহীতারা নিয়মিত কিস্তি পরিশোধ করলেও অভিযুক্ত দু’জন কর্মকর্তা ভুয়া ভাউচার স্লিপ তৈরি করে তা ব্যাংকে জমা না দিয়ে নিজেদের দখলে নেন।

‎‎সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট সেলের পর্যালোচনায় এ অনিয়ম ধরা পড়লে অভিযুক্তরা দায় স্বীকার করে প্রায় ৩২ লাখ টাকা ফেরত দেন। তবে অভিযোগ রয়েছে—উপ-রেজিস্ট্রার (প্ল্যানিং) খাইরুল বাসার মিয়া, পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান, পরিবহন শাখার হেলপার আবু জাফর, ফটোকপি অপারেটর শামীম খান, অডিট সেলের ঝাড়ুদার ফরিদা বেগম, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম ও বাজেট শাখার অফিস সহায়ক মাসুদসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর কিস্তির টাকা আত্মসাৎ করা হয়েছে।

‎‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শিবগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে সাড়ে ৭৫হাজার পরিবার পেল ১০ কেজি করে চাল শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)

শিক্ষাঙ্গনে দুর্নীতি,পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযানে দুদক

Update Time : 11:22:27 am, Sunday, 17 August 2025