Dhaka 4:18 am, Thursday, 12 March 2026

পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক কসমেটিক ব্যবসায়ি

  • Reporter Name
  • Update Time : 05:49:47 am, Tuesday, 19 August 2025
  • 795 Time View
মোঃ কাওসার আলি, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কসমেটিক ব্যবসায়ী নাজমুল হক সাকিব (৩৫) ও এক প্রবাসীর স্ত্রীকে (২৮) হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। রোববার গভীর রাতে উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর এলাকায় এক প্রবাসীর বসতঘর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তি নাজমুল হক সাকিব উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর স্কুলটোলা গ্রামের মফিদুল ইসামের ছেলে। আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। আটক ব্যক্তি নাজমুল হক সাকিব পেশায় কসমেটিক ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, কানসাট ইউনিয়নের শিবনগর এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে নাজমুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতেন। ওঁত পেতে থাকা স্থানীয় লোকজন গভীর রাতে নারীসহ তাকে আটক করেন। পরে উভয় পরিবারের সদস্যরা তাদেরকে জিম্মায় নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা হবে বলে জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) ও কানসাট ইউনিয়নের বিট অফিসার ইমরান হোছাইন বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেননি। বিস্তারিত পরে জানানো হবে। তার রাজনৈতিক পরিচয় সবার জানা, কেউ লুকোচুরি করে ঢাকতে পারবেন না।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক কসমেটিক ব্যবসায়ি

Update Time : 05:49:47 am, Tuesday, 19 August 2025