Dhaka 2:50 pm, Friday, 17 April 2026

কিশোরগঞ্জে ধর্ষনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডালিমের শাস্তি’র দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 09:00:05 am, Saturday, 23 August 2025
  • 500 Time View
সোহান মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী)
নীলফামারীর কিশোরগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডালিমের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার চেংমারী ব্রিজ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে পদক্ষিণ করে উপজেলায় গিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অভিযুক্ত ডালিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা । অভিযুক্ত ডালিমের শাস্তি দাবিতে এসময় হাজারও গ্রামবাসী অংশ গ্রহণ করেন।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগী’র বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ডালিম (৪২) সদর ইউনিয়নের চেংমারী মধ্য রাজিব এলাকার শুল মিয়ার ছেলে। উল্লেখ যে, গত ২১ আগস্ট স্কুল বন্ধ থাকায় বোনের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেন বুলবুলি আক্তার (ছদ্মনাম)। দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে বের হয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় তিস্তা সেচ ক্যানেলের পথিমধ্যে ডালিম তার গতিরোধ করে।এসময়ে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। জায়গায়টি সুনশান হওয়ায় একা পেয়ে আমার মেয়েকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময়ে তার চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আশংকা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পদ্মা সেতুতে এক রাতে দুই দুর্ঘটনা, বাস ও মিনি কাভার্ড ভ্যান উল্টে আহত ৭,

কিশোরগঞ্জে ধর্ষনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডালিমের শাস্তি’র দাবিতে মানববন্ধন

Update Time : 09:00:05 am, Saturday, 23 August 2025