Dhaka 5:15 am, Thursday, 12 March 2026

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 07:22:48 am, Wednesday, 18 February 2026
  • 150 Time View
আল আমিন মিয়া,
স্টাফ রিপোর্টার
নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল-কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার খবরে মনোহরদী ও বেলাব এলাকায় আনন্দের বন্যা বইছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। ফলে ৮৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি পুনরায় নিজের জনপ্রিয়তার প্রমাণ রাখেন।
দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সরদার বকুল এলাকায় একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত। স্থানীয়দের বিশ্বাস, একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতার হাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হওয়ায় দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে এলাকায় শুরু হয়েছে আনন্দ-উৎসব। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মনোহরদী উপজেলা শাখা প্রধান কার্যালয় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
এক শুভেচ্ছা বার্তায় জানানো হয়, মনোহরদী উপজেলা শাখা প্রধান কার্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার বিষয়ে কেন্দ্রীয় অফিসে আলোচনা ও মতবিনিময় হয়েছে। এ বিষয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং উপদেষ্টা হিসেবে থাকার সম্মতি প্রকাশ করেছেন, এই শুভেচ্ছা সাক্ষাতের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছেন দৌলতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মোঃ ফারুক আকন্দ। স্বাস্থ্যমন্ত্রীর  নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
মনোহরদী–বেলাবের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর সফল দায়িত্ব পালন ও দেশের মানুষের কল্যাণ কামনা করেছেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Update Time : 07:22:48 am, Wednesday, 18 February 2026