Dhaka 4:32 am, Friday, 17 April 2026

টেকনাফের উত্তরলম্বরি সমুদ্র সৈকতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।

  • Reporter Name
  • Update Time : 05:59:44 am, Wednesday, 18 February 2026
  • 168 Time View
সোলতান আহমদ
টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তরলম্বরি সমুদ্র সৈকতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি(আজ) সকাল ৭ঘটিকার সময় সৈকতের বালিয়াড়িতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ১৯ থেকে ২০

বছর। লাশের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সাগরের ঢেউয়ে ভেসে এসে সৈকতে উঠেছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় টেকনাফ থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পদ্মা সেতুতে এক রাতে দুই দুর্ঘটনা, বাস ও মিনি কাভার্ড ভ্যান উল্টে আহত ৭,

টেকনাফের উত্তরলম্বরি সমুদ্র সৈকতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।

Update Time : 05:59:44 am, Wednesday, 18 February 2026