Dhaka 5:19 am, Thursday, 12 March 2026

সম্পত্তি বণ্টন শেষে বাবার লাশ দাফন ৩০ ঘণ্টা পর

  • Reporter Name
  • Update Time : 07:54:52 am, Thursday, 19 February 2026
  • 129 Time View

দৈনিক মানবাধিকার প্রতিদিন:

এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বাবার মৃতদেহ সৎকার না করে ফেলে রাখা হয় ৩০ঘণ্টা!

অর্থাৎ ৩০ ঘণ্টা পর সম্পন্ন হয় দাফন। কাল (১৮ ফেব্রুয়ারি, বুধবার) রাত ১১ টার দিকে জানাজা শেষে দাফন করা হয়।কিন্তু এই দাফন কার্য সম্পন্ন হওয়ার আগে স্ট্যাম্পে লিখিত চুক্তি এবং সেখানে উভয় পক্ষের স্বাক্ষরের পরই কেবল জানাজা ও দাফন সম্পন্ন হয়।

জানা যায়, নাগেশ্বরী পৌরসভার ৭নং ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকার আজিজার রহমান (৭৫) গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান বার্ধক্যজনিত কারণে ।পরদিন বুধবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি জানাজা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজায় অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে আব্দুল হা‌কিম সম্পত্তির সমবণ্টন নিশ্চিতের দাবি জানিয়ে দাফনে আপত্তি তোলেন। ফলে বেলা ১১টায় স্থগিত হয়ে যায় নির্ধারিত জানাজা ।

দিনভর স্থানীয়রা দুই পক্ষকে নিয়ে একাধিক দফায় বৈঠক করেন। সন্ধ্যার পরও সমাধান না হওয়ায় পরিস্থিতি অস্বস্তিকর রূপ ধারণ করে।

পরে স্থানীয়সূত্রে জানা গিয়েছে,  রাত ১০টার দিকে সালিশ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়- বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই আট শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের প্রাপ্য হিসেবে থাকবে।

পাশাপাশি আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় সুষ্ঠু তদারকির মাধ্যমে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পাদন করে উভয় পক্ষ স্বাক্ষর করার পর রাত ১১টায় তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

সম্পত্তি বণ্টন শেষে বাবার লাশ দাফন ৩০ ঘণ্টা পর

Update Time : 07:54:52 am, Thursday, 19 February 2026