
ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
সোমবার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
এর আগে এএফপি’’র এক আলোকচিত্রী জানান, বিমানবন্দরের কাছাকাছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এরবিলের আকাশে একাধিকবার ড্রোন প্রতিহত করা হয়েছে। শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্সও রয়েছে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়াও প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহাতেও প্রায় অর্ধডজন বিকট শব্দ শোনা গেছে।
Reporter Name 



















