Dhaka 4:08 am, Thursday, 12 March 2026

দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামে দোকান চুরি

  • Reporter Name
  • Update Time : 08:16:27 am, Tuesday, 3 March 2026
  • 160 Time View
সুশান্ত মালাকার
দুপচাচিয়া, বগুড়া প্রতিনিধি:
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামে ৮নং ওয়ার্ডে কইল তে,মাথা এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন ঢোক ঘর দোকান রাতের আঁধারে কোনো এক সময় চোরেরা হানা দিয়ে মূল্যবান মালামাল ও নগদ টাকা পয়সা নিয়ে গেছে। দোকানের মালিক মোঃ সাজু মিয়া, কইল গ্রামের দক্ষিণপাড়া মোঃ মান্নান শেখ এর ছেলে। দোকানের মালিক সাজু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় সারাদিন দোকানদারি করে সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে সন্ধ্যায় বাড়িতে চলে যাই। পরের দিন মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের তিনটি তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ টাকা পয়সা চোরেরা নিয়ে গেছেন। এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি আরো বলেন, ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।  তিল তিল করে গড়ে তোলা আমার এই দোকানটি চুরি হওয়াতে আমি শেষ হয়ে গেলাম, দোকানটি চুরি হওয়াতে আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাযায়, দোকানের মালিক প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় পরের দিন এসে দেখে দোকানের সাটারের তালা ভাঙ্গা সে ডাকাডাকি শুরু করলে আমরা খবর পেয়ে এসে দেখি দোকানের তিনটি তালা কাটার জাতীয় কিছু দিয়ে চোরেরা তালা কেটে দোকানের মালামালসহ টাকা-পয়সা নিয়ে গেছে। দোকান চুরির ঘটনা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য  মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন খবর পেয়ে আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি এবং দোকান মালিকের সঙ্গে কথা বলেছি তালা কেটে দোকান  চুরির ঘটনাটি সঠিক বলে তিনি জানান।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামে দোকান চুরি

Update Time : 08:16:27 am, Tuesday, 3 March 2026