Dhaka 3:42 am, Friday, 17 April 2026

বিএনপি অফিসে দুর্বৃত্তদের আগুন

  • Reporter Name
  • Update Time : 04:44:15 am, Tuesday, 3 March 2026
  • 117 Time View
সানজিদুল হক,
সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রাইসমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করেছে পুলিশ।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন দেয়। সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, পূর্বের রাজনৈতিক ঘটনার জের ধরে প্রতিশোধমূলকভাবে এ হামলা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি এইচ এম লুৎফর কবির জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পদ্মা সেতুতে এক রাতে দুই দুর্ঘটনা, বাস ও মিনি কাভার্ড ভ্যান উল্টে আহত ৭,

বিএনপি অফিসে দুর্বৃত্তদের আগুন

Update Time : 04:44:15 am, Tuesday, 3 March 2026