
মোঃ ওয়াজ কুরনী দিনাজপুর হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০ তম রমজানে গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে হাকিমপুর পৌর যুবদলের উদ্যোগে শহরের চারমাথা মোড়ে প্রায় সাত’শ গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, অমিত চন্দ্র ধলু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, হাকিমপুর পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন খান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাহুল কবির, যুবনেতা লিটন সরকার, মিঠুন সরকার, হারুন রশীদ, ছাত্রনেতা মাহরুফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ ও সদস্য সচিব আলী মুর্তজা সরকার বলেন, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন মহোদয় এর পরামর্শে আজ পৌর শহরের চারমাথা মোড়ে গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর সহধর্মিণী মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দলের বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Reporter Name 



















