
মোঃ আলাউদ্দিন উপজেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়েনর ২নং ওয়ার্ডে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র জনাব সাচিং প্রু জেরী এমপি মহোদয়।
স্থান : উপজেলা পরিষদ মিলনায়তন, লামা, বান্দরবান পার্বত্য জেলা। তারিখ ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার।
Reporter Name 



















