
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বর্দ্ধাইচন্ডীপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসায়
এই বিদায় ও বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আতাউর রহমান, সভাপতি, গভর্নিং বডি অত্র মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মাওলানা মোঃ মোবারক হোসেন, আরবি প্রভাষক অত্র মাদ্রাসা।মোঃ বাবুল আক্তার, সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা। মোঃ জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা। মোঃ ফাইজ উদ্দিন শিক্ষক (অবঃ)।শাহিদুন্নেসা সহকারী, শিক্ষক ইংরেজি অত্র মাদ্রাসা। এছাড়াও অত্র মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাওলানা মোঃ সোলাইমান আলী, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ বাবুল আক্তার সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, মোসাঃ আবিদা খাতুন।মোসাঃ সানজিদা খাতুন এবং মোসাঃ জান্নাতুন খাতুন
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তোমাদের কেবল ভালো ছাত্র হলে চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। পরীক্ষার সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Reporter Name 


















